২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ ফাল্গুন, ১৪৩২ | ৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

নাফনদী থেকে নৌকাসহ ৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

নাফনদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর সদস্যরা ৯ জন বাংলাদেশি জেলেসহ একটি মাছ ধরার নৌকা ধরে নিয়ে গেছে। ওই ৯ বাংলাদেশি জেলেদের নাম পাওয়া না গেলেও তারা সকলে শাহপরীর দ্বীপের বাসিন্দা বলে জানা গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনাটি ঘটেছে।

টেকনাফ সাবরাং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আমিন জানান, মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের মোহনায় টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকা ৯ জন মাঝিমাল্লা নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে নাফনদী ও সাগরের মোহনায় নৌকাটি ভাসতে থাকে। পরে রাতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি’র সদস্যরা ভাসমান অবস্থায় মাঝিমাল্লাসহ নৌকাটিকে ধরে মিয়ানমারের হাসসুরাতা সীমান্ত চৌকিতে নিয়ে যান।

এ ব্যাপারে টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, নৌকাসহ মাঝিমাল্লাদের ফেরত চেয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।