১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নাফ ফুটবল একাদশ ও মৌলভী বাজার স্পোটিং ক্লাবের খেলা গোল শূন্য ড্র

Teknaf Pic-

হ্নীলায় আন্তঃউপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ৩য়দিনের খেলায় টেকনাফ নাফ ফুটবল একাদশ ও মৌলভী বাজার স্পোটিং ক্লাবের মধ্যকার খেলা গোল শূন্য ড্র হয়েছে।
১৯ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় হ্নীলা হাইস্কুল খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশক ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৩য়দিনের খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম ইউনুছ বাঙ্গালী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টূর্ণামেন্ট পরিচালনৈা কমিটির আহবায়ক কায়সার উদ্দিন আহমদ, যুগ্ন আহবায়ক মাহবুব মোরশেদ, মৌলানা শাকের আহমদ, সদস্য আবছার কামাল নোবেল, হাজী এমদাদ উল্লাহ, রাশেদ মাহমুদ আলী, ইব্রাহীম খলিল,বাহাদুর শাহ তপু, সোলতান আহমদ কালু, মাষ্টার জামিল আহমদ, আবুল কালাম আলম,আব্দুল খালেক প্রমুখ। পরে রেফারী লম্বা বাশিঁ বাজিয়ে খেলা শুরু করে। শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়দের দারুণ নৈপূন্যে আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে গেলেও রক্ষণভাগের দৃড়তায় কোন দলই গোলের দেখা পায়নি। মধ্য বিরতির পর আবারো দূ‘দলই সমানতালে আক্রমণ-পাল্টা আক্রমন চালিয়ে দর্শকদের টান টান উত্তেজনায় মাতিয়ে তুলে। কিন্তু রেফারী খেলার শেষ বাঁশি বাজালে কোন দলই গোলের দেখা না পেয়ে নিরাশ হয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ত্যাগ করে। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সুবীর বড়–য়া ভুলু,সহকারী রেফারী সিরাজুল হক ও আলী হোসেন। ৪র্থদিনের খেলায় শাহপরীর দ্বীপ ফুটবল একাদশ বনাম লেদা আবু বক্কর স্মৃতি ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।