২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

নাফ নদে বিজিপির গুলিতে বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ

কক্সবাজারসময় ডেস্কঃ টেকনাফে নাফ নদে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে শফি আলম (১৮) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দুপুরের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার সংলগ্ন নাফ নদে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শফি আলম উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার নাইক্ষংখালী এলাকার নুর আলমের ছেলে

ঘটনার সময় শফি আলমের সঙ্গে থাকা তার বড় ভাই ফরিদ আলম বলেন, বুধবার সকালে নাফ নদের মৌলভী বাজার পয়েন্টে দিয়ে ছোট নৌকায় মাছ ধরতে যান তারা দুই ভাই। মাছ ধরার সময় হঠাৎ করে বিজিপির একটি দল বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন শফি আলম। এ সময় শফিকে উদ্ধার করে উখিয়া এমএসএফ হল্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দীর্ঘদিন ধরে নাফ নদে জেলেদের মাছ ধরা বন্ধ রয়েছে। এ বন্ধের সময় চোরাই পথে মাছ ধরতে যান দুই ভাই।

এ বিষয়ে টেকনাফস্থ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, ঘটনাটি বিকেলে শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।