মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

নাফ নদীতে ১২ রোহিঙ্গার মরদেহ

শেয়ার করুন


বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ চ্যানেলে নৌকাডুবির ঘটনায় ১০ শিশুসহ ১২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ-বিজিবি ও কোস্টগার্ড। রোববার রাত থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাত ১০টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গা বোঝাই নৌকাটি ডুবে যায়।
পরে রাত ১টার দিকে দুইজনের মরদেহ ও ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

জীবিত উদ্ধার হওয়া এক রোহিঙ্গা বলেন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে তারা ২৮ জন একটি নৌকায় করে বাংলাদেশে পালিয়ে আসছিলেন। নাফ নদীর ঘোটার চলে তাদের নৌকাটি হঠাৎ ডুবে যায়। তাদের চিৎকারে বিজিবির টহল দল বিষয়টি জানতে পেরে উদ্ধার অভিযান শুরু করে। সারারাত শাহপরীরদীপ ও সাবরাং এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় আইনপ্রয়োগকারি সংস্থা নিখোঁজদের উদ্ধার করতে চেষ্টা চালায়। কিন্তু নিখোঁজের অনেককে আর জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে না। নিখোঁজদের মাঝে সাগরের তীরে এপর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এর মাঝে এক নারী ও একজন পরুষ রয়েছে বাকিরা শিশু।

শেয়ার করুন