২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ ফাল্গুন, ১৪৩২ | ৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

নাফ নদীতে বিজিবির অভিযানে ২ লাখ ২৬ হাজার পিস ইয়াবা জব্দ

ওসমান আবির :

টেকনাফের নাফ নদের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের চালান আসার সময় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২লাখ ২৬ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে।

শনিবার রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) এই তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার থেকে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে ন্যাচার পার্ক পয়েন্ট সীমান্তে নাফনদীতে অভিযানে যায়। কিছুক্ষণ পর ২টি নৌকা নিয়ে ৪/৫জন লোক শূণ্যরেখা অতিক্রম করে মাদক নিয়ে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। বিজিবি জওয়ানেরা সরকারী সম্পদ এবং আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারীরা ভীত হয়ে নদীতে লাফ দেয়।এসময় পাচারকারীদের ফেলে যাওয়া নৌকা তল্লাশী করে ৩টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২লাখ ২৬হাজার পিস ইয়াবা পাওয়া যায়।যার আনুমানিক মূল্য ৬ কোটি ৭৮ লাখ টাকা প্রায়।পরে পেছনে থাকা ইঞ্জিন বোটে করে পালিয়ে যায়। পরে রাতে বিজিবি নাফনদীতে স্পীডবোট টহল চালিয়ে কাউকে আটক করতে পারেনি।

অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) বলেন,জব্দকৃত মাদক পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।