৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নাফ নদীতে বিজিবি-বিজিপির ২৫তম যৌথ মহড়া

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিজিবি-বিজিপির মধ্যে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত বিজিবি-বিজিপি পর্যায়ে ২৫তম এ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফ ২ বর্ডার গার্ড বিজিবি অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির নায়েক সুবেদার মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল ২টি স্পিডবোট যোগে এবং মিয়ানমারের ২ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধীনস্থ পিয়ান প্রু ক্যাম্পের পুলিশের মেজর ম্যাইন হাতে এর নেতৃত্বে ১০ সদস্যের টহলদল ২টি স্পিডবোট যোগে মহড়ায় অংশ নেয়। বিআরএম-০৫ হতে বিআরএম-০৮ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ টহল পরিচালনা করেন। টহল শেষে উভয়পক্ষের কমান্ডার ও টহল সদস্যগণ সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ মহড়া সম্পন্ন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।