২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছেন কক্সবাজার জেলা তাঁতীদল। এই উপলক্ষে সংগঠনটি অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল পালন করেন।
গতকাল বাদে জুমা কক্সবাজার শহরের বাহারছড়া বাইতুস সালাত মসজিদে দোয়া মাহফিল করা হয়। পরে হেফজ বিভাগের ছাত্রদের খাবার বিতরণ করা হয়। এর পর কক্সবাজার শহরের ঘুনগাছতলা ও বদর মোকাম এলাকায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা তাঁতীদলের আহবায়ক নাসির উদ্দীন চৌধুরী, সদস্য সচিব মোরশেদ আলম, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন, ইয়াসির আরাফাত, জয়নাল আবেদীন, মিনহাজ উদ্দিন রিপন, জেলা সদস্য মুহিবুল্লাহ চৌধুরী, রবিউল আলম রবি, আনোয়ার সাদেক,সাইফুল ইসলাম, জাফর আলম, আবিদ সহ প্রমূখ।

পরে কক্সবাজার জেলা বিএনপির অফিসে কেন্দ্রঘোষিত বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচীতে অংশগ্রহন করেন। এবং জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকের সাথে জেলা তাঁতীদলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।