১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

নাইক্ষ্যংছড়ির শিক্ষক সাইফুল ইসলামের মৃত্যুতে প্রেসক্লাবের শোক

প্রেস বিজ্ঞপ্তি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তাংরা বিছামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)।

মঙ্গলবার বিকেল ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ষ্টোক হলে তার মৃত্যু হয়।

বুধবার সকাল ১০টায় বিছামারা মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শিক্ষক সাইফুল ইসলামের মৃত্যুতে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব উপদেষ্ঠা তসলিম ইকবাল চৌধুরী, সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন, সহ সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, নারী সাংবাদিক সানজিদা আক্তার রুনা, সাংবাদিক আবু শাহমা সহ নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে শিক্ষক সাইফুল ইসলাম এর মৃত্যুতে উপজেলার শিক্ষক সমাজের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মৃত্যুতে শিক্ষক সমিতি সহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।