৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

নাইক্ষ্যংছড়ির পাহাড় থেকে আরো ৬ অস্ত্র উদ্ধার

টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরের আনসার ক্যাম্পের লুট হওয়া আরও ৬টি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭ এর সদস্যরা। বুধবার (১ মার্চ) ভোরে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ইউনিয়নের পশ্চিমকুল পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে আনসার ক্যাম্পের হামলার মূলহোতা ও রোহিঙ্গা ডাকাত নুর আলমকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়েই র‌্যাব সদস্যরা অস্ত্র উদ্ধার অভিযানে নামেন।
কক্সবাজার র‌্যাব- এর কোম্পানি কমান্ডার আশেকুর রহমান জানান, র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া রোহিঙ্গা ডাকাত নুর আলমের স্বীকারোক্তি মতে গত বছরের ১৩ মে মাসে টেকনাফে আনসার ক্যাম্পের লুট হওয়া ৬টি এসএমজি এবং রাইফেল নাইক্ষ্যংছড়ির পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১৩ মে ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার মুচনী এলাকার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ক্যাম্পে সশস্ত্র হামলা চালায় এক দল দুর্বৃত্ত। এতে নিহত হন আনসার ক্যাম্পের কমান্ডার মো. আলী হোসেন। এ সময় লুট করা হয় ১১টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৬৭০টি গুলি।
এ ঘটনায় জড়িত থাকার কারণে প্রথম থেকে রোহিঙ্গাদের দায়ী করে র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।