১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশের অভিযানে বিয়ার উদ্ধার

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ মিয়ানমারের চোরাই পথে আসা বিয়ার উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ঘুমধুম ইউনিয়নের বড়ইতলী চিকনছড়া নামক পাহাড়ী এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয় বলে জানান ঘুমধুম ইউনিয়নের গ্রাম পুলিশ ছৈয়দ আলম। জানা গেছে, মিয়ানমারের সংঘবদ্ধ চোরাইকারবারীরা পাহাড়ী পথ বেয়ে এসব বিয়ার অন্যত্র পাচারের উদ্দেশ্যে পাহাড়ী খাদে মজুদ করেছিল। গোপন সংবাদে খবর পেয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ আবদুল বাসেত সরকার স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় এসব বিয়ার আটক করতে সক্ষম হন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মিয়ানমারের চোরাই পথে আসা ১২২ ক্যান বিয়ার উদ্ধার করেছে। অভিযান অব্যহাত আছে বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।