১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নাইক্ষ্যংছড়িতে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

55555

নাইক্ষ্যংছড়িতে সড়ক দূর্ঘটনায় ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৩ টায় দিকে উপজেলা সদরের ছালামীপাড়া মধ্যমচাকপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকাল ৩টার দিকে স্থানীয় মংবা থোয়াই চাকের মেয়ে চোচু মিউ চাক (৬) খেলারছলে রাস্তায় উঠে আসলে চাকঢালা দক্ষিণ দিকে থেকে জ্বালানী কাঠ বোঝাই ট্রাক (নং-১৪১১) নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আবুল খাইর এর নেতৃত্বে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মো: আবুল খাইর জানিয়েছেন, ঘটনার পর পরই চালক পালিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার আইনের আশ্রয় চাইলে সার্বিক সহযোগিতার করার কথা জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।