১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

নাইক্ষ্যংছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ক্যাউচিং চাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ সাইফুলাম ইসলাম, কৃষি কর্মকর্তা শেখ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মো: ইমরান, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, বাইশারী ইউপি চেয়ারম্যান মো: আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদদের স্মরণে স্মৃতিচারন মূলক অলোচনা হয়। সভায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।