১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

নাইক্ষ্যংছড়িতে বিশ্ব পানি দিবস পালন


নদ নদী খাল বিলে দূষন চলে যদি, জনগণের দু:খ তাতে বাড়বে নিরবধি এ প্রতিপাদ্য নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতেও বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। বুধবার (২২ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ^ পানি দিবসে সরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা সম্মেলিত ভাবে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পানির গুরুত্ব নিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামালের সভাপতিত্বে বিশ^ পানি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: কামাল উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ আজিজ। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোশারফ হোসেন, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক রেজাউল হক, উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ, উপজেলা আওয়ামীলীগ য্গ্মু আহ্বায়ক তসলিম ইকবাল চৌধুরী, সদস্য সচিব মো: ইমরান মেম্বার, কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল, মহিলা আওয়ামীলীগ নেতা জুহুরা বেগম, ওজিফা খাতুন রুবি প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯২ সালে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে স্বাদু পানি নিয়ে একটি আন্তর্জাতিক দিবস পালনে প্রস্তাব রাখা হয়। জাতিসংঘের সাধারণ সভায় ২২ মার্চ ১৯৯৩ দিনটিকে প্রথম বিশ্ব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।