১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার সেগুণ কাঠ জব্দ

হাফিজুল ইসলাম চৌধুরী: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩৯ লাখ টাকা মূল্যের বিক্রয়নিষিদ্ধ সেগুণ কাঠ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেল পৌনে চারটায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দল বাঁকখালী নদী থেকে এসব সেগুন কাঠ জব্দ করে। অভিযানে নেতৃত্বদেন নায়েব সুবেদার সামিউল ইসলাম।

তিনি বলেন, ‘সংঘবদ্ধ চোরাকারবারিরা দোছড়ি ইউনিয়ন থেকে বাঁকখালী নদী পথে কাঠগুলো গন্তব্যে নেওয়ার চেষ্টাকালে গোপন সংবাদে অভিযান চালানো হয়। এসময় ৩৯ লাখ টাকা মূল্যের ১৩শ সিএফটি সেগুণ কাঠ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে গন্তব্যে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত লোকজন পালিয়ে যায়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো.আসাদুজ্জামান বলেন, জব্দকৃত কাঠগুলো বন বিভাগের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।