৪ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

নাইক্ষ্যংছড়িতে বান্দরবান জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের বিদায়

Chattralige2
৬জুন জেলা কমিটির কাউন্সিল নিয়ে নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (২২মে) বিকাল ৪টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক। মতবিনিময় সভায় কমিটির আশা প্রত্যাশা নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তাহের কোম্পানী, সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা ডা: ইসমাইল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি মো: জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ সভাপতি সাইফুদ্দিন মামুন শিমুল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক বদর উল্লাহ প্রমুখ।
মতবিনিময় সভায় বান্দরবান জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটি সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয় বক্তব্য রাখেন এছাড়াও অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রলীগ নেতা আহসান, জনি, করিম, আশিষ, কৌশিক দাশ, কাউসার সোহাগ, কানু দাশ, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগ নেতা আহামেদ রিয়ান, ইব্রাহিম, তানজিম, রেজাউল, ইফাজ, রিয়াদ, রিয়ান মিন্টু, রুবেল, ফরিদ, মোস্তাকিম প্রমুখ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক বদর উল্লাহ জানান, মতবিনিময় সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ জেলা কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস জানিয়ে বান্দরবান জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য সর্বশেষ বিগত ২০১০ সালে ১৪ মার্চ বান্দরবান জেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্টিত হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।