২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়িতে ছাত্রলীগের কলেজ কমিটি অনুমোদন

হাফিজুল ইসলাম চৌধুরী: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি হাজি এম.এ কালাম ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- ইরফান মাহবুবকে সভাপতি, রায়েছুল ইসলামকে সহসভাপতি, মুমিনুল আলমকে সাধারণ সম্পাদক, আল মারুফকে যুগ্ম সাধারণ সম্পাদক, ইকবাল হোসাইন ও আফিফা আইমন তিতিকে সাংগঠনিক সম্পাদক করে ৬সদস্য বিশিষ্ট নাইক্ষ্যংছড়ি হাজি এম.এ কালাম ডিগ্রি কলেজ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ এক বছর। এদিকে নবগঠিত কমিটিতে স্বাগত জানিয়ে শুক্রবার বিকেলে আনন্দ মিছিল করেছে উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।