১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

নাইক্ষ্যংছড়িতে চাঁদের গাড়ি খাদে পড়ে আহত-৭

হাফিজুল ইসলাম চৌধুরী: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চাঁদের গাড়ি (জীপ) খাদে পড়ে সাতজন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দোছড়ি ইউনিয়নের হাজিরমাঠ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।
আহতরা হলেন, দোছড়ির কোলাচি গ্রামের আবুল হোসেন মেম্বার (৭৪), আলী আহাম্মদ (৫০), ওয়াচ্ছাখালী গ্রামের দিলারা বেগম (৫৫), কোলাচি গ্রামের ছকিনা খাতুন (৩৫), নুর বাহার (৩৫) ও জন্নাত আরা (২৫), নূর নাহার (৪০)। আহতরা সবাই ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের বাসিন্দা।
নাইক্ষ্যংছড়ি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা সালমান করিম খাঁন বলেন, আহত সাত যাত্রীকে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। আঘাতে একজনের নাকের হাঁড় ভেঙ্গেছে।
স্থনীয় সূত্র জানায়, দোছড়ি হাজিরমাঠ এলাকায় যাত্রীবাহী জীপ গাড়িটি রামুর গর্জনিয়ায় যাওয়ার পথে খাঁদে পড়ে যায়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। গাড়ির চালক মোঃ আবছার জানান- সহকারি বিহীন গাড়ি থেকে হঠাৎ করে একজন যাত্রী দ্রুতগতিতে নামার চেষ্টাকালে গাড়িটি সামনের খাদে পড়ে দুর্ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে আহতদের খোঁজ নিতে ছুটে যান- উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।