২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিষ্ফোরণে বন্য হাতির মৃত্যু

মুফিজুর রহমান,(নাইক্ষ্যংছড়ি): বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৮ নম্বর পিলার এলাকায় মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক পূঁতে রাখা স্থলমাইন বিষ্ফোরণে বন্য হাতির মৃত্যু হয়েছে। ২০ নভেম্বর (সোমবার) সকাল ৮ টায় হাতিটি উপজেলার সদর ইউনিয়নের বাম হাতিছড়া চিকনঝিরি মূখ এলাকা মারা যায়। পাশাপাশি একইদিন মৃত হাতিটি মাটিতে পূতা হয় ।

নাইক্ষ্যংছড়ি ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোবারক হোসেন জানান, বিগত ২ মাস আগে হাতিটি মিয়ানমার থেকে বাংলাদেশে পাড়ি দিতে গিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৮ নম্বর পিলার এলাকায় মাইন বিস্ফোরনে আহত হয়। এর পর থেকে হাতিটি নানা স্থানে গিয়ে চিৎকার করতে থাকে। পরে গতকাল সোমবার মারা যায়।
বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রাণী সম্পদ অফিসের ডাক্তার দিয়ে পরীক্ষার পরে মাটিতে পূতে ফেলা হয়। এর আগেও মাইন বিষ্ফোরণে আরো বেশ কয়েকটি হাতি মারা যায় নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।