১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

নাইক্ষ্যংছড়ি লেকের সৌন্দর্যে অভিভূত জাতীয় ক্রিকেটার তাসকিন

 


বান্দরবানের নাইক্ষ্যংছড়ির প্রকৃতির অপরূপ শোভায় শোভিত উপবন লেকের সৌন্দর্যে অভিভূত হয়েছেন তাসকিন আহমেদ। জাতীয় ক্রিকেট দলের বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি এই ফাস্ট মিডিয়াম বোলার রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত উপবন লেকে অবস্থান করেন। এর আগেই তাঁর উপস্থিতির খবর পেয়ে ক্রিকেট পাগল লোকজন সেখানে ভিড় করেন।

তাসকিন আহমেদ দূরন্ত বাই সাইকেল শ্যূটিং এর অংশ হিসাবে নাইক্ষ্যংছড়ি লেকে যান। এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল ও উপজেলা ছাত্রলীগের সভাপতি বদুর উল্লাহ’সহ অন্যান্যরা তাঁকে স্বাগত জানান। এসময় শ্যূটিংয়ের পাশাপাশি তাসকিন আহমেদ অনেকের সঙ্গে ছবি ও সেলফিতে আবদ্ধ হন। আবার অটোগ্রাফও দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।