২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে শসা বোঝাই গাড়িতে সন্ত্রাসী হামলা


নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে শসা বোঝাই গাড়িতে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলার এ ঘটনায় রামু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার (১০মে) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী আশারতলী চেরারকুল গ্রামের নুরুল আমিন একটি শসা বোঝাই গাড়ি যোগে রামুর কাউয়ারখোপ বাকঁখালী রেঞ্জ সংলগ্ন এলাকায় পৌছলে পূর্ব থেকে উৎপেতে থাকা জনৈক আসিফ, জাহিদ, জয়নাল আবেদীন, নবী আলম পুতিয়া, আমান উল্লাহ, জয়নাল আবেদীন, কামাল উদ্দিন গাড়ির গতিরোধ করে হামলা চালায়। এসময় প্রত্যক্ষদর্শীরা নুরুল আমিনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
হামলার শিকার নুরুল আমিন সাংবাদিকদের জানান- সন্ত্রাসীরা এলোপাতাড়ি হামলা চালিয়ে নগদ অর্থ, মোবাইল ফোন ছিনতাইসহ প্রায় ৫০ হাজার টাকা মূল্যের শসা ক্ষতি করে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি আশারতলী এলাকার ইউপি মেম্বার আলী হোসেন জানান- ওই সন্ত্রাসী হামলার ঘটনায় কাউয়ারখোপে স্থানীয়ভাবে আপোষ মিমাংসা করার চেষ্টা করা হলেও অভিযুক্তরা কালক্ষেপন করায় ক্ষতিগ্রস্থ ব্যাক্তিকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।