২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ি থেকে ২ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)’র একটি টহল দল দুই বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ডেকুবুনিয়া পাড়ার ভালুকখাইয়া সীমান্তে এ ঘটনা ঘটে। বাংলাদেশী ওই ব্যক্তিরা হলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ডেকুবুনিয়া পাড়ার মৃত্যু মোঃ হোসেনের পুত্র মোঃ আয়াছ (৩০) ও টেকনাফের লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা মকতুল হোসেনের পুত্র মোঃ ইসমাইল (৩২)।

বিজিবি সুত্রে জানা যায়, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির একটি টহল দল নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৮-৪৯ পিলার এর মাঝামাঝি বাংলাদেশের ১ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে পানের বরজে কাজ করতে যাওয়া উল্লেখিত ব্যক্তিদের ধরে নিয়ে যায় বলে জানা যায়।

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন জানান, সীমান্ত এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা দুই বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে যায়। উক্ত ব্যক্তিরা সেখানে পানের বরজে কাজ করত বলে এলাকার লোকজন জানায়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে যাওয়ার খবর স্থানীয় ওয়ার্ড মেম্বার থেকে শুনেছি। তবে এখনো কারো কাছ থেকে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বলেন, বাংলাদেশ সীমান্তের ৪৮-৪৯নং পিলারের মাঝামাঝি এলাকা থেকে দুই বাংলাদেশী ধরে নিয়ে গেছে বলে শুনেছি। সীমান্ত সংলগ্ন কোন পাহাড়ী সশস্ত্র সংগঠন এ ঘটনা ঘটাতে পারে।

সূত্র- কক্সবাজার নিউজ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।