১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নাইক্ষ্যংছড়ি থেকে কলেজছাত্রী অপহরণ, আটক – ১

নাইক্ষ্যংছড়ি থেকে কলেজ ছাত্রীকে অপহরন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আটক একজনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আটক জসিম উদ্দীন প্রকাশ পুতু সদর কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ার মৃত ছিদ্দিক আহমদের ছেলে।
মামলার এজাহার সূত্রে প্রকাশ, নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম ডিগ্রী কলেজের ছাত্রী আয়েশা ছিদ্দিকা (১৭) গত ০৭ ডিসেম্বর কলেজে যাওয়ার পথে নিখোঁজ হয়। অবিভাবকরা তাকে কোথাও খুঁজে না পেয়ে নাইক্ষ্যংছড়ি থানায় নিখোঁজ ডায়েরী করেন। এরপর এ ব্যাপারে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে যে, অপহৃত ছাত্রীকে খরুলিয়ায় আটকে রাখা হয়েছে। এর সূত্র ধরে ১৮ ডিসেম্বর তার অবিভাবকরা খরুলিয়ার বান্ডু ড্রাইভারের বাড়ীতে গিয়ে অপহৃতাকে দেখতে পান। এসময় অপহৃতা ছাত্রী তাকে বিয়ের আশ্বাসে কৌশলে অপহরনের কথা জানায় ও এজন্য বান্ডু ড্রাইভারের ছেলে জিয়াউল হককে দায়ী করে। এসব কথা বলার সময় অপহৃতা আয়েশাকে জোর করে অন্যস্হানে নিয়ে যায়। এরপর ২০  ডিসেম্বর অপহৃতার ভাই আমিনুল ইসলাম নাইক্ষ্যংছড়ি থানায় অপহরন মামলা  দায়ের করেন। অপহরনকারী ও সদর উপজেলার খরুলিয়ার বান্ডু ড্রাইভারের ছেলে জিয়াউল হক, আজিজুল হক ও  আমিনুল হকসহ ৬ জনের বিরূদ্ধে দায়ের করা এ মামলার তদন্ত কর্মকর্তা এস আই নুরুল আমিন জানান, আটক আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।