১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ৪ পলাতক আসামী আটক

images
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের নিয়মিত অভিযানে ৪ ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১টায় নাইক্ষ্যংছড়ি থানার এসআই আজম খান এর নেতৃত্বে এএসআই উগ্যজাই মার্মা ও এএসআই ইবরানসহ সঙ্গীয় ফোর্স উপজেলার ঘুমধুম ইউনিয়নের জামিরতলী ও উত্তর জামিরতলীপাড়া নামক এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করে।
স্থানীয় গ্রাম পুলিশ ছৈয়দ আলম জানান, পুলিশী অভিযানে আটকৃতরা থানার জিআর ও ননজিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিলেন।
আটকৃতরা হলো ঘুমধুম ইউনিয়নের জামিরতলী গ্রামের মৃত তিংকং তংচঙ্গ্যার ছেলে মংবাশৈ তংচঙ্গ্যা (৩৪), উত্তর জামিরতলী গ্রামের নুরুল ইসলামের ছেলে শাহাজান (২৬), জামিরতলী পাড়ার মৃত গোলাম হোছনের ছেলে রাহমত আলী (৪০) ও শহর আলীর ছেলে ফরিদ আলম (৩৫)।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।