১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক

 


নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র সহ এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। শনিবার ১ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকায় ডাক্তার সোলতান আহমদ সিরাজীর বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত সন্ত্রাসীর নাম আব্দু শুক্কুর (৪৫)। সে আশারতলী গ্রামের গুরা মিয়া (প্রকাশ লাল গুরাইয়ার) ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সোনাইছড়ির দূর্গম জারুলিয়াছড়ি এলাকায় নাশকতামূলক কর্মকান্ড করার জন্য অস্ত্র সহ এক সন্ত্রাসী অবস্থান কারছে। এমন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার দিকে থানা অফিসার ইনচার্জ এএইচএম তৌহিদ কবির, এসআই মুনিরুল ইসলাম, এএসআই প্রশান্ত কুমার, এএসআই মইনুল আহসান, কনস্টেবল সিলটনআলীসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সন্ত্রাসী আব্দু শুক্কুরকে একটি দেশীয় অস্ত্র সহ আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম তৌহিদ কবির জানান- আটকৃত ওই সন্ত্রাসী নাইক্ষ্যংছড়ি থানার ২০০৭ সনের ০১/৭ নং মামলা ধারা- ৪৪৮/৩২৩/৩৫৪/৩৮০ এবং ২০১৫ সনের মামলা নং- ০৩/১৫ ধারা ৩০২/২০১/৩১দন্ডবিধি আসামী। আটকৃত ব্যাক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।