৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

নয়াপাড়ায় বর্গাচাষি কতৃক মালিকের ঘর জালিয়ে দেয়ার অভিযোগ!

নিউজ ডেস্ক:

গতকাল ৩০শে নভেম্বর টেকনাফের হ্নীলা নয়াপাড়া মিনাবাজারে একটি প্রজেক্টের ঘর জালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । প্রত্যক্ষদর্শি এলাকার লোকজন জানায়, ২ লক্ষাধিক পাওনা টাকা পেতে পুরনো বর্গা চাষির বিরুদ্ধে টেকনাফ থানায় অভিযোগ দেয়ার পর পরই টাকা না দিয়ে উল্টো মৎস্য ঘেরের বাসা জালিয়ে দিয়ে বাদী অহিদুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে ফাঁসানোর পায়তারা করে যাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
পুরাতন বর্গা চাষির বিরুদ্ধে ঘেরের বাসা জালিয়ে দেয়ার অভিযোগ করেন জায়গার মালিক অহিদ। প্রকৃত ঘটনা তদন্তে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন অভিযোগ দায়েরকারী অহিদ।
ওই চাষি ষড়যন্ত্র করার জন্য আমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ।
অহিদ জানায়, টেকনাফের মিনা বাজার নয়াপাড়ায় আমার পৈত্রিক সম্পত্তি আছে সেখানে আমরা থাকিনা। আমরা চট্টগ্রামে থাকি। এখন আমার ঘর কে জালিয়ে ফেলছে নিশ্চয়ই এলাকাবাসী মারফতে জানতে পেরেছি। কেননা ঘরটি নিভানোর জন্য কয়েকজন এলাকাবাসী এগিয়ে আসলে বাধা প্রদান করে আমার পুরনো বর্গা চাষি। সে জায়গা দখলে চক্রান্ত করে আসছে। আমার পৈত্রিক সম্পত্তি সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।