মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

‘নবাব’-এর নতুন গানে শাকিব-শুভশ্রীর রসায়ন(ভিডিও)

শেয়ার করুন

ক’দিন আগেই ‘ষোলো আনা’ গানটি দিয়ে পুরো দুই বাংলা কাঁপিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শুভশ্রী। তাদের ধুম-ধারাক্কা নাচ আর রোম্যান্স দর্শকের মনে ধরেছে দারুণভাবে। সেই রেশ কাটতে না কাটতে এবার আরো বেশি মিষ্টি রসায়ন নিয়ে হাজির হলেন তারা।

প্রকাশ হলো ‘নবাব’ ছবির নতুন গান ‘যাবো নিয়ে’। শনিবার (১০ জুন) জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ইউটিউবে গানটি উন্মুক্ত করা হয়।

‘নবাব’-এর নতুন গানে শাকিব-শুভশ্রীর রসায়নঅঙ্কিত তিউয়ারি ও মধুরা ভট্টাচার্যের গাওয়া মেলোডি ঘরানার এই গানের তালে শাকিব-শুভশ্রীর সাবলিল অভিনয় এবং রসায়ন দারুণ মানিয়েছে। বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার আদিল শেখের নির্দেশনায় ফুটে উঠেছে শাকিব-শুভশ্রীর রসায়ন। খুব সাধারণ একটি কোরিওগ্রাফি মনে হলেও দর্শকের চোখ আঁটকে থাকার জন্য এটাই যথেষ্ট।

‘যাবো নিয়ে’ গানটি লিখেছেন স্যাভি। সুর ও সঙ্গীত পরিচালনাও করেছেন তিনি।

‘নবাব’-এর নতুন গানে শাকিব-শুভশ্রীর রসায়নআসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাওয়া ‘নবাব’ ছবিতে শাকিব-শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত, মেঘলা, অমিত হাসান, সব্যসাচী, খরাজ মুখার্জি প্রমুখ।

যৌথ প্রযোজনার এ ছবিটির বাংলাদেশী প্রযোজক জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতা থেকে এটি প্রযোজনা করছে এসকে মুভিজ।

‘যাবো নিয়ে’ গানটি দেখুন এখানে:

শেয়ার করুন