২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

নবম ওয়েজবোর্ডের দাবিতে কক্সবাজারে মানববন্ধন, বিক্ষোভ

নবম ওয়েজ বোর্ডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন। কেন্দ্রিয় কর্মসূচির আলোকে সারা দেশের ন্যায় আজ বুধবার কক্সবাজার প্রেস ক্লাব সংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কক্সবাজারের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে সাংবাদিকরা বলেন, ‘ তথ্য মন্ত্রণালয় বিএফইউজের নেতাদের সাথে বৈঠকে গত ৩১ ডিসেম্বর নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। বরং তিনি আশ্বাস দিয়ে কথা না রেখে প্রতারণা করেছেন সাংবাদিকদের সাথে। ’

বক্তারা আরো বলেন, ‘সরকারি প্রত্যেক স্তরের কর্মকর্তা-কর্মচারিদের বহুগুণ বেতন বৃদ্ধি পেয়েছে । সেই সাথে জীবনযাত্রার মান বেড়েছে, পরিবর্তন হয়েছে আর্থসামাজিক অবস্থার। কিন্তু জাতির চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হয়নি। তাই ৯ম ওয়েজবোর্ড পাওয়া সাংবাদিকদের অধিকার। কিন্তু এ নিয়ে তথ্যমন্ত্রী নানা তালবাহানা করছেন। যা সাংবাদিক সমাজ মেনে নেবেন না। কেন্দ্রিয় কর্মসূচির আলোকে কক্সবাজারের সাংবাদিক রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। ’

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রিয় কার্যকরি পরিষদ সদস্য আয়াছুর রহমান, সিনিয়র সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, ফজলুল কাদের চৌধুরী, তোফায়েল আহমদ, আবদুল কুদ্দুস রানা, সরওয়ার আজম মানিক, মোহাম্মদ জুনাইদ ও তৌফিকুল ইসলাম লিপু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।