১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

নবম ওয়েজবোর্ড ঘোষনার দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানব বন্ধন

dsc_0053
নবম ওয়েজবোর্ড ঘোষনার দাবিতে গতকাল বুধবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন ও সমাবেশ করেছেন কক্সবাজার সাংবাদিকেরা।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন- প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড ঘোষনার প্রতিশ্রুতি দিয়ে এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের তথ্য মন্ত্রীকে নির্দেশ নিয়েছেন অনেক আগেই। কিন্তু দীর্ঘ দিনেও তথ্য মন্ত্রী এই ব্যপারে কোন পদক্ষেপ গ্রহণ করেননি। তাই সারা দেশের সাংবাদিক সমাজ আজ তাদের রুটি রুজির আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হয়েছেন।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন- আইনের সংশোধনের মাধ্যমে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের জন্য অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষনা করা না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন ঘোষনা করতে বাধ্য হবে। কক্সবাজার সাংবাদিক ইউনিয়েনের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এর সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সাংবাদিক নেতা প্রিয়তোষ পাল পিন্টু, ফজলুল কাদের চৌধুরী, নজিবুল ইসলাম প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।