২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

‘নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে’

‘নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে’

বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান ওই দিন সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পহেলা বৈশাখ উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সন্ধ্যা ৬টার পর সমস্ত অনুষ্ঠান যেন শেষ হয়ে যায় সে বিষয়ে লক্ষ্য রাখব। সন্ধ্যা ৬টার পরে কোনো অনুষ্ঠানই আমরা উৎসাহিত (এনকারেজ) করব না। সবাই যেন নির্বিঘ্নে উৎসব করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য যা যা করার সবই করা হবে।’

তিনি বলেন, ‘পহেলা বৈশাখের অনুষ্ঠানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। সারা দেশে নববর্ষ সুষ্ঠুভাবে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলা প্রশাসকদের সব ধরনের সহযোগিতা দেবে।’

সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও আনসার বাহিনীর প্রধান ছাড়াও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।