১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

পরিকল্পিত নগরায়নে সমন্বিতভাবে কাজ করবে কউক-পৌরসভা

নবনিযুক্ত কউক চেয়ারম্যানকে কক্সবাজার পৌর পরিষদের সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি :

নবনিযুক্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমোডর নুরুল আবছারকে সংবর্ধনা দিয়েছে কক্সবাজার পৌর পরিষদ। মঙ্গলবার বিকেলে দরিয়া নগর ভেটেনারী বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনার জবাবে কক্সবাজারকে একটি পরিকল্পিত এবং আধুনিক মডেল নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কউক-পৌরসভা সমন্বিতভাবে কাজ করবে। সে ক্ষেত্রে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন এবং পরিকল্পিত নগরায়নে পৌর পরিষদের পক্ষ থেকে কউকের প্রতি সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান মেয়র মুজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন পরিষদ প্রধান।
কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কউকের প্রকৌশল সদস্য লে. কর্নেল খিজির খান, সচিব আবু জাফর, পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর আকতার কামাল আজাদ, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, কাউন্সিলর ওমর সিদ্দিক লালু, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর রাজবিহারী দাশ, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু, কাউন্সিলর এম এ মনজুর, কাউন্সিলর ইয়াসমিন আক্তার, কাউন্সিলর জাহেদা আক্তার, কাউন্সিলর নাসিমা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভার শুরুতে পৌর পরিষদের পক্ষ থেকে কউক চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করেন মেয়র মুজিব। পাশাপাশি কউকের পক্ষ থেকেও মেয়র মুজিবুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কাউকের নবনিযুক্ত চেয়ারম্যান কমোডর নুরুল আবছার।
এর আগে কক্সবাজার পৌর পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতে পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত তরান্বিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে পরিষদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।