মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

নবগঠিত কক্সবাজার জেলা ছাত্রলীগের দলীয় কর্মকাণ্ড শুরু হচ্ছে আজ থেকে

শেয়ার করুন

বিশেষ বিজ্ঞপ্তি:

কেন্দ্র থেকে অনুমোদন পাওয়ার পর প্রথমবারেরমতো জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন ও কবর জেয়ারতসহ গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক কর্মসূচী হাতে নিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। রোববার সকাল ১১টার দিকে শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জমায়েত পরবর্তী এসব কর্মসূচী পালন করবেন নতুন দায়িত্ব পাওয়া নেতৃবৃন্দ।

কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানসহ জেলা নেতৃবৃন্দ, জেলার সংসদ সদস্যগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

এতে সংশ্লিষ্ট সকল ইউনিটের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি এসএম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক আবু মো: মারুফ আদনান

শেয়ার করুন