মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিলেন শফিউল হক

শেয়ার করুন

Shofiqul_haque1435226471

 সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাসদরে শফিউল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া।

 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে ২৫ জুন থেকে তিন বছরের জন্য আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সদ্য প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার স্থলাভিষিক্ত হলেন।

এর আগে সকালে জেনারেল ইকবাল করিম ভূইয়া নতুন সেনাপ্রধানের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। সে সময় সেনাকুঞ্জে বিদায়ী সেনাপ্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়।

 

নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কমান্ডেন্ট ছিলেন।

শেয়ার করুন