১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

‘নতুন সিইসি’র কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনে সক্ষম হবে না’

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনে কখনোই সক্ষম হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে অমর একুশে গ্রন্থমেলায় ফাতেমা সালমা ‘সুন্দরী শূন্য’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আবারও নিশ্চিত করে বলতে চাই, নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে কমিশন কখনোই নিরপেক্ষ ভূমিকা পালনে সক্ষম হবে না। কারণ, তার দলীয় পক্ষপাত এভাবেই ঠিক, তা জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে।

পদ্মাসেতু প্রকল্পে কানাডার আদালতে দুর্নীতি প্রমাণিত হয়নি। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রায় বা কানাডার আদালতের বিচারে ব্যাপারে আমরা কখনই উক্তি করিনি এবং আমাদের মূল বক্তব্য সেই সময় যেটা ছিলো, এখনো তাই। কার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ উঠেছে, কোথায় কি প্রমাণ হলো না বা হলো, সেটা আমাদের বিষয় না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।