১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

নজরুল ইসলাম চৌধুরীর জানাজা রাত ১১ টায় বায়তুশ শরফে

ইমাম খাইর, কক্সবাজার:
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরীর নামাজে জানাজা আজ বুধবার (৮ জুলাই) রাত ১১ টায় কক্সবাজার বায়তুশ শরফ চত্বরে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বইল্যাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।

সংবাদ নিশ্চিত করেছেন নজরুল ইসলাম চৌধুরীর ছোট ভাই ও কক্সবাজার বায়তুশ শরফের মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব এএম সিরাজুল ইসলাম।

নজরুল ইসলাম চৌধুরী বুধবার (৮ জুলাই) বিকাল চারটার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি শহরের কলাতলী এলাকার মরহুর মাওলানা ফজলুল হকের বড় ছেলে। সাংসারিক জীবনে তিনি ১ ছেলে ও ২ মেয়ের জনক ।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন নজরুল ইসলাম চৌধুরী। গত ২২ জুন দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৪ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিন ২৩ জুন তার করোনা ধরা পড়ে। এরপর থেকে সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ক’দিন পূর্বে ওখান থেকে ইউনিয়ন হাসপাতালে স্থানান্তর করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে এই রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে।

নজরুল ইসলাম চৌধুরী ষাটের দশকের কক্সবাজার মহকুমার ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের পাশাপাশি কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। এছাড়া ছাত্র আন্দোলনের পাশাপাশি জেলায় আওয়ামীলীগ পূণ:গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ভূমিকা রাখেন। বিভিন্ন সময় আওয়ামী লীগের নানা পর্যায়ের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ দিন দায়িত্বে ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।