২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ধলঘাটায় নারীকে শ্লীলতাহানির চেষ্টাকালে বাঁধা দেয়ায় লবণ ব্যবসায়ীকে বন্দুকের আঘাতে জখম


মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে যুবতী নারীদেরকে গতিরোধ করে শ্লীলতাহানির চেষ্টাকালে বাঁধা দেয়ায় নুরুল কাদের (৩২) নামের এক লবণ ব্যবসায়ীকে বন্দুকের বাটের আঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর একটার দিকে ইউনিয়নের সাপমাররডেইল এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। আহত লবন ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিসক। নুরুল কাদের ইউনিয়নের সাপমাররডেইল গ্রামের নুরুল হকের ছেলে।
অভিযোগে আক্রান্ত পরিবার সদস্যরা জানান, শুক্রবার দুপুর লবণ ব্যবসায়ী নুরুল কাদের জুমার নামাজ পড়তে বাড়ি থেকে স্থানীয় গাউছিয়া মসজিদে যাচ্ছিলেন। এ সময় পথে দেখেন একই গ্রামের নুরুল ইসলাম প্রকাশ বদর ছেলে উঠতি বয়সের বখাটে আব্দুর রহিম গ্রামের কয়েকজন যুবতী নারীর সাথে তাচ্ছিল্য করছিল। এক পর্যায়ে একজন নারীকে শ্লীলতাহানীর চেষ্টা করে। এসময় উপস্থিত নারীদের সাথে আব্দুর রহিমের বাকবিতন্ডতা ঘটে।
আহত নুরুল কাদের জানান, ঘটনার এক পর্যায়ে আব্দুর রহিম এক নারীকে টানা হেচড়া করে নিয়ে যেতে চেষ্টা করে। এ সময় তিনি এগিয়ে গিয়ে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহিম তার সহযোগিরা প্রকাশ্যে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এ অবস্থা দেখে পালাতে চেষ্টা করলে পেছন থেকে এসে অভিযুক্তরা তাকে (নুরুল কাদের) বন্দুকের বাটের আঘাতে মাথা পেটে দেয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।