মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

ধলঘাটা ইউপি চেয়ারম্যানের চাচা নুরুল ইসলামের ইন্তেকাল

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তিঃ বার্মিজ স্কুল সড়ক নিবাসী মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোক্তার আহমদ চৌধুরীর ছোট ভাই নুরুল ইসলাম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শনিবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রামস্থ ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্যা আতœীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে যান। মরহুমের বড় ছেলে আব্দুর রউফ খান সুমন আইনজীবী ও ছোট ছেলে নাহিদ রেজা খান সুজন সাবেক মিস্টার বাংলাদেশ ও সী কক্স জীমের পরিচালক। নুরুল ইসলাম ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক জেলা ছাত্রলীগ নেতা কামরুল হাসান এর ছোট চাচা।

গতকাল রোববার যোহরের নামাজের পর বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের জানাযার নামায অনুষ্টিত হয়। জানাজার নামাজে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাংসদ আশেক উল্লাহ রফিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে বইল্লাপাড়া কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাংসদ আশেক উল্লাহ রফিকসহ মহেশখালীর বিভিন্ন ইউপি চেয়ারম্যান শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন