মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

ধর্ষক পিতা আবদুল মাবুধ ডবল মুরিং থানায় গ্রেফতার

শেয়ার করুন

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রাম নগরীর ডবল মুরিং থানার ওসির আন্তরিক সহযোগিতায় ৭অক্টোবর দুপুর ১টায় লোহাগাড়া থানার সুযোগ্য ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) এর দক্ষ নেতৃত্বে থানা পুলিশের একটি টীম ধর্ষক পিতা আবদুল মাবুধ(৩০) কে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।গ্রেফতার হওয়ার বিষয়টি ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) উক্ত প্রতিবেদককে নিশ্চিত করেছেন।সে সদর ইউনিয়নের দরবেশহাট শাহপীর পাড়া এলাকার ওসমান গণির পুত্র। সুত্রে জানা গেছে,সম্প্রতি পিতা কর্তৃক কন্যা ধর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।পরবর্তীতে সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ধর্ষক আবদুল মাবুধকে গ্রেফতার করার জন্য লোহাগাড়া থানার ওসিকে কঠোরভাবে নির্দেশ দেন।ধর্ষক পিতাকে গ্রেফতারের দাবীতে লোহাগাড়ার সর্বস্হরের জনসাধারণের পক্ষ থেকে এক বিশাল মানববন্ধনও করা হয়।উল্লেখিত সময়ে চট্টগ্রাম ডবল মুরিং থানার ওসির সহযোগিতায় লোহাগাড়া থানা পুলিশের একটি টীম ধর্ষক মাবুধকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।লোহাগাড়া থানার সুযোগ্য ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার) মুঠোফোনে উক্ত প্রতিবেদককে বলেন,ধর্ষক পিতা আবদুল মাবুধকে চট্টগ্রামের ডবল মুরিং থানায় গ্রেফতার করেছে।সেখানে আমাদের লোহাগাড়া থানা পুলিশের একটি টীম রয়েছে।আটক মাবুধকে ডবল মুরিং থানা থেকে লোহাগাড়া থানায় শীঘ্রই নিয়ে আসা হচ্ছে বলেও তিনি জানান।
তার বিরুদ্ধ নারী ও শিশু নির্যাতন আইন,তথ্য প্রযুক্তি আইন ও শিশু ধর্ষণ আইনে মামলাসহ আরো কয়েকটি মামলার প্রস্তুতি চলছে বলে থানা সুত্রে জানা গেছে।
ধর্ষক পিতা আবদুল মাবুধকে গ্রেফতার করায় সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.নদভী এমপি,সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা ও লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) কে লোহাগাড়াবাসী অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন