১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

ধর্ম-বর্ণের উর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আত্নঘাতী জঙ্গি হামলা বেড়ে যাওয়ায় টেকনাফে বিশেষ জরুরী আইন-শৃংখলা সভায় জেলা পুলিশ সুপার ডঃ ইকবাল হোসেন চৌধুরী বলেছেন,এই দেশে আমরা সকল জাতি-সম্প্রদায় শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছি। সম্প্রতি ধর্মান্ধ একটি গ্রুপ পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে অপতৎপরতা শুরু করেছে। ঐ চক্রটি সরকারী বিভিন্ন স্থাপনার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার দপ্তরসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলা চালাচ্ছে। মুসলিম,রাখাইন,হিন্দু সম্প্রদায়সহ সকলে মিলে সমাজের এসব বিপদগামীদের কঠোর হাতে দমন করে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। এইজন্য মসজিদ,মন্দির ও গীর্জায় জঙ্গি ও সন্ত্রাসবাদ এবং মাদক বিরোধী প্রচারণা চালিয়ে সবাইকে সজাগ করি তাহলে আমরা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হব বলে মত প্রকাশ করেন।
২৭মার্চ বিকাল সাড়ে ৩টায় টেকনাফ মডেল থানা সার্ভিস ডেলিভারী সেন্টারের সভাকক্ষে বিভিন্ন সম্প্রদায় ও ধর্মীয় নেতাদের সমন্বয়ে আয়োজিত বিশেষ আইন-শৃংখলা সভা টেকনাফ মডেল থানার ওসি মইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেকেন্ড অফিসার এসআই কাঞ্চন কান্তি দাশের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার ডঃ ইকবাল হোসেন চৌধুরী।এতে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা,হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার,সাবরাং ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি আবুল কালাম,টেকনাফ পৌর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, কায়ুকখালীপাড়া জামে মসজিদের খতিব মুফতি রফিক উদ্দিন,হ্নীলা অশোকা বৌদ্ধ বিহারাধ্যক্ষ উজ্যোতিসারা ভিক্ষু,বাবুধন তঞ্চইগ্যা,ছাজেন অং প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।