১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের কাছের বাজার গুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

বিশেষ প্রতিবেদকঃ রোহিঙ্গা ইস্যুর পর থেকে কক্সবাজারের উখিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক গুণ বেড়েছে। মজুদের চেয়ে ক্রয় চাহিদা বাড়ায় এমনটি হয়েছে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এর ধারাবাহিকতায় চরম দূর্বিসহ জীবন পার করছে স্থানীয় মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ। এটি রোধ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পালংখালী, থাইংখালী ও বালুখালী বাজার এলাকায় অভিযান চালান কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জয়। অভিযানে বেশ কয়েকটি কাঁচাবাজার দোকানীর কাছে দাম জিজ্ঞাসা ও অতিরিক্ত দাম না নিতে সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগটি বেশ কয়েকদিন ধরেই শুনা যাচ্ছিল। কিন্তু আশ্রিতদের নিয়মতান্ত্রিকতায় আনতে ব্যস্ত থাকতে হওয়ায় এদিকে নজর দেয়া সম্ভব হয়নি। শুক্রবার থেকে ক্যাম্পের ভেতর একটু ব্যস্ততা কমিয়ে এনে বাইরের বাজার এলাকায় নজদারি বাড়ানো হয়েছে। জেলা প্রাশাসক মো. আলী হোসেনের নির্দেশে উখিয়ার পালংখালী, থাইংখালী ও বালুখালীর কাঁচাবাজারের বিভিন্ন পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত চালানো হয়। বাজারের বেশ কয়েকজন দোকানির কাছে দাম জিজ্ঞাসা করার পর তারা জানান, দাম বেশি নেয়া হয় না। যখন যেরকম দামে মাল ক্রয় করা হয় তখন সেদামের উপর ভিত্তি করে মালামাল বিক্রি করা হয়। দামের তারতম্যের কারণে অনেকে দাম বাড়িয়ে নেয়ার অভিযোগ করেন বলে উল্লেখ করেছেন ব্যবসায়ীরা। তাদের ক্রয় মূল্য ও বিক্রয় বিবেচনা করে দেখার পর সবাইকে অতিরিক্ত দাম না নিতে সতর্ক করা হয়েছে। প্রথমবার সতর্ক করা হলেও পরবর্তীতে অভিযান চালিয়ে জরিমানা ও সাজা দেয়া হবে বলে জানানো হয়েছে ব্যবসায়ীদের।

এসময় ক্যাম্পে দায়িত্ব পালনকারী সেনা সদস্য, এপিবিএন এবং বিজিবির সদস্যরা সহায়তা দেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।