
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের ব্যবসায়ীদের অন্যতম বৃহৎ সংগঠন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য নির্বাচনে ১৯টি পদের বিপরীতে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার বিভিন্ন ব্যবসায়ী মহলে নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে।
সরেজমিনে গিয়ে ও খোঁজ খবর নিয়ে জানা যায়, নির্বাচনী মাঠে সভাপতি পদে (বর্তমান সাধারণ সম্পাদক) আবুল হাশেম সওদাগর এগিয়ে রয়েছেন। বিগত সময়ে তার সততা জবাবদিহিতা ও ব্যবসায়ীদের আপদে বিপদে সংশ্লিষ্টতার কারণে চলমান নির্বাচনে ব্যবসায়ীরা তার পক্ষে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
স্থানীয় একাধিক ব্যবসায়ী ও ভোটারদের সাথে কথা বলে জানা যায়, আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য নির্বাচনে সভাপতি পদে আবুল হাশেম সওদাগরের জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশ। তিনি শতকরা ৭০ ভাগের অধিক ভোট পেয়ে নির্বাচিত হবেন। পাশাপাশি অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩০ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনাও নেই। কারণ অতীতে কোন সময় কোন ব্যবসায়ীর আপদ বিপদে তাকে কেউ কাছে পায়নি। যে কারণে চলমান নির্বাচনে সভাপতি পদে অনেকটা আনারস প্রতীকের পক্ষে একক সমর্থন চলছে।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা বেশ হাড্ডাহাড্ডি হবে বলেই আশংকা করছেন ভোটাররা। পাশাপাশি সিনিয়র সহ সভাপতি পদে এখন পর্যন্ত ত্রিমুখী লড়াই চলছে।
নির্বাচন যতো ঘনিয়ে আসছে প্রচার – প্রচারণা ও ভোটারদের মন জয়ে প্রার্থীরা আরো এগিয়ে যাবেন বলে ভোটারদের ধারণা।
এদিকে এবারের নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদে ৪৭ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন।
নির্বাচনে ২১৭ জন আজীবন সদস্য ও ১ হাজার ১২২ জন সাধারণ সদস্যসহ মোট ১ হাজার ৩৩৯ জন ভোটার আগামী ২৮ আগস্ট তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১৯টি পদে প্রতিনিধি নির্বাচিত করবেন।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ ও প্রার্থীদের ব্যস্ততা বেড়েছে। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ব্যবসায়ী মার্কেট ও প্রতিষ্ঠানে চলছে সরব প্রচারণা।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা। সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতিসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে শেষ পর্যন্ত কারা বিজয়ের হাসি হাসবেন এখন সেটিই ব্যবসায়ী মহলের আলোচনার কেন্দ্রবিন্দু।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।