২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

দোকান ও অফিস ভাংচুরের প্রতিবাদে ব্যবসায়ী মাসুদের সাংবাদিক সম্মলেন

বার্তাপরিবেশক:: তালা ভেঙ্গে দোকান ও অফিসে হামলার প্রতিবাদে এক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর সাংবাদিক সম্মলেন করেছে। গতকাল (২৬জানুয়ারী) বিকালে কক্সবাজার প্রেসক্লাবে, এমন ন্যাক্কারজন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি সাহয়তা চেয়ে এই সাংবাদিক সম্মলেন করেন তিনি।
কক্সবাজার চেম্বার অব কর্মাসের সদস্য, ঠিকাদার, মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা নুরু দ্দিন মাসুদ লিখিত বক্তব্যে দাবী করেন, ব্যবসায়ী মাসুদ ৩ বছরের জন্য মহেশখালী উপজেলার বড় মহেশখালী এলাকার বাসিন্দা প্রবাসী সাইফুল ইসলামের কাছ থেকে গত ১৭ সালের ১ ডিসেম্বর লিখিত স্টাম্পে চুক্তিভিত্তিক অফিস ও দোকান ঘর বদ্ধক নেন। হামলাকারীদের একান্ত পারিবারিক কন্দোল কে কেন্দ্র করে সাইফুল বিদেশে চলে যাওয়ার কিছু দিন যেতে না যেতে সাইফুলের ভাইরা মাসুদের দোকানটি জবর দখলে নিতে মরিয়া হয়ে ওঠে। এতে তারা মাসুদের বিরুদ্ধে একরে পর এক ষড়যন্ত্র শুরু করে এবং একাধিকবার অপ্রীতিকর ঘটনাও ঘটিয়েছে। এই ধারাবাহিকতায় গত ২৩ জানুয়ারী সাইফুলের ভাইরা একদল লোক নিয়ে তালা ভাংতে আসলেও মাসুদ থানা পুলিশের সহযোগিতায় তার অফিস ও দোকান রক্ষা পায়। পরে পুলিশ তাদের কোন কাগজ পত্র থাকলে থানায় আসার নির্দেশ দেন। তারা পুলিশের কথা তোয়াক্কা না করে ফের ২৫ জানুয়ারী সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রশস্ত্রসহ লোকজন নিয়ে সাইফুলের ভাই মাহবুব রোকন, রেজাউল করিম,সাইদুল করিম, ও খালেদ মাহমুদ মোশারফের নেতৃত্বে মাসুদের দোকানে প্রকাশ্যে তালা ভেঙ্গে দোকানে হামলা চালিয়ে মালামাল ও অফিসের ক্যাশে থাকা ৩ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে এমন দাবী তার। তারা এতে ক্ষান্ত না হয়ে ব্যবসায়ী মাসুদের নামে বিভিন্ন পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। মাসুদ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান। এলাকায় তার সুনাম ক্ষুন্ন করতে এমন ন্যাক্কারজন ঘটনা ঘটিয়ে চলছে হামলাকারীরা। পরে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ছাত্রলীগ নেতা নুরু দ্দিন মাসুদ বাদী হয়ে মহেশখালী থানায় জড়িত বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। অপর দিকে দোকানের প্রকৃত মালিক সাইফুল ইসলাম তার নিজের ফেইসবুকে স্ট্যোটাস লিখেন, তার ভাইরা এই দোকানের কোন ধরণের মালিক নয়। মাসুদকে বন্ধক দেওয়া রেজিঃ মুলে খরিদা সুত্রে সাইফুলই মালিক। এর পরেও মাসুদের দোকানের হামলায় ঘটনায় তিনি দূঃখ প্রকাশ করেন এবং মাসুদের বিরুদ্ধে তার ভাই মাহবুব রোকন যে অপ-প্রচার চালাচ্ছে সেটি খুবই অন্যায়, যাহা একটি খরিদা সস্পত্তির উপর নগ্ন হস্তক্ষেপ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।