১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

দৈনিক বাঁকখালী সম্পাদক জামিনে মুক্তি

editor-sir
কক্সবাজারের বহুল প্রচারিত ও জনপ্রিয় দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। ৭ নভেম্বর ঢাকার আইসিটি বিশেষ ট্রাইব্যুনাল আদালত থেকে জামিন লাভ করেন। এরপর ৯ নভেম্বর সন্ধ্যায় কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন। এর আগে সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী গত ৫ অক্টোবর রাতে পত্রিকা অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় জনৈক ডা: আব্দুস সালামের একটি ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় ৫৭ ধারা দেখিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। সর্বশেষ আইনী প্রক্রিয়ার মাধ্যমে তিনি জামিনে মুক্তি লাভ করেন। কারাগার থেকে মুক্তির পর এক প্রতিক্রিয়ায় তিনি তার মুক্তির দাবিতে যারা আন্দোলন সংগ্রাম করেছেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে সাইফুল ইসলাম চৌধুরীর মুক্তির খবরে সবখানে আনন্দগণ পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি কক্সবাজার জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তার সাথে ইতিমধ্যে সৌজন্য সাক্ষাৎ করেছেন।দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর মুক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, দৈনিক আপনকন্ঠের সম্পাদক মোহাম্মদ হোছাইন, বার্তাপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার, কক্সাজার সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কক্সবাজার সম্পাদক সাইফুর রহিম শাহীন, দৈনিক বাঁকখালী পত্রিকার চকরিয়াস্থ নিজস্ব প্রতিবেদক এম.জিয়াবুল হক, টেকনাফস্থ নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান, টেকনাফ প্রতিনিধি রাশেদ মাহমুদ রাসেল, হ্নীলা প্রতিনিধি মো: রফিক, রামু প্রতিনিধি খালেদ হোসেন টাপু, উখিয়া প্রতিনিধি কায়সার হামিদ মানিক, মহেশখালী প্রতিনিধি আবুল বশর পারভেজ ও পেকুয়া প্রতিনিধি মো: ফারুক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।