মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

দৈনিক দৈনন্দিন সম্পাদকের জন্মদিন পালন

শেয়ার করুন

কক্সবাজার থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক দৈনন্দিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের আজ জন্মদিন। এ উপলক্ষে মঙ্গলবার রাত ৮টার দিকে পত্রিকাটির কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন দৈনন্দিন পরিবার। এসময় দৈনন্দিন পত্রিকার প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম, নির্বাহী সম্পাদক নুপা আলম, প্রধান বার্তা সম্পাদক আবদুল আজিজ, ব্যবস্থাপনা সম্পাদক মো: সফিউল আলম, নিজস্ব প্রতিবেদক মুহিববুল্লাহ মুহিব, লোকমান হাকিম, সাইফুল আলম বাদশা, বিজ্ঞাপন ম্যানেজার মাহিম উদ্দিন মিরাজ ওরফে মিরাজ সিকদার ও অফিস সহকারি নাসির উদ্দিন। অনুষ্ঠানে পত্রিকাটির প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, ‘ সমাজ, রাষ্ট্র সুন্দর বিনির্মাণের পক্ষে মানবিক দৃষ্টান্ত রেখে ইশতিয়াককে কাজ করতে হবে’।

এদিকে ইশতিয়াক আহমেদ জয় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘জন্মদিন আসলে আমার কাছে বিশেষ কোন দিন নয়। এরপরও সকাল থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন স্তরের মানুষ আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং কেক ও ফুল নিয়ে আমার অফিসে কেক কেটে শুভেচ্ছা জানিয়েছেন। এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। সত্যি বলতে কি আমার মা যখন ছিল ছোট বেলায় আমার ভাই-বোনদের সাথে নিয়ে স্পেশালভাবে কিভাবে আমার জন্মদিনটি পালন করা যায় সেটি আমার মা চিন্তা করত। আসলে দিন যত যাচ্ছে তত মানুষের ভালবাসা আমি পাচ্ছি। একইভাবে আমার দায়বন্ধতা বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে আমি মানুষের ভালবাসায় বেঁচে থাকতে চাই’।

এদিকে, জন্মদিন উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন জেলা ছাত্রলীগের জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ফুল ও কেক কেটে প্রাণবন্ত করে তুলে শহরের ইভানপ্লাজায় অবস্থিত তার নিজস্ব কার্যালয়ে। একইভাবে ছাত্রলীগ ছাড়াও রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন।

শেয়ার করুন