১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

দৈনিক কক্সবাজার সম্পাদকের আরোগ্য কামনা

কক্সবাজার সাহিত্য একাডেমী নেতৃবৃন্দ কক্সবাজারের বহুল প্রচারিত জেলার প্রথম রঙিন দৈনিক পত্রিকা ‘দৈনিক কক্সবাজার’-এর সম্পাদক, ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ নূরুল ইসলামের দ্রুত আরোগ্য কামনা করেছেন। কক্সবাজারের এই বরেণ্য সাংবাদিক অসুস্থ অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নেতৃবৃন্দ মহান রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করেন যেন তাকে দ্রুত সুস্থতা প্রদান করেন এবং তিনি যেন তাঁর পেশায় ফিরে আসতে পারেন। একই সাথে তাঁর ভাল আমলগুলো কবুল করার জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করা হয়।

তার আশু আরোগ্য ও সুস্থতা কামনা করে সংবাদপত্রে বিবৃতি দিয়েছেন, কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি, সাংবাদিক, লোকগবেষক মুহম্মদ নূরুল ইসলাম, সহ-সভাপতি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছড়াকার মো. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, সহকারী সাধারণ সম্পাদক কক্সবাজার কেজি এণ্ড মডেল হাইস্কুলের শিক্ষক ছড়াকার জহির ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ আমিরুদ্দীন, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী কবি শামীম আকতার, অফিস সম্পাদক আজাদ মনসুর, নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে বিশিষ্ট শিক্ষাবিদ, পিটিআইর প্রাক্তন সুপার রাজবিহারী চৌধুরী, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গল্পকার সোহেল ইকবাল, ছড়াকার নূরুল আলম হেলালী, মিজান সিকদার ও তৌহিদা আজিম।

একই সাথে দোয়া কামনা করে যুক্তবিবৃতি দিয়েছেন কক্সবাজার সাহিত্য একাডেমীর স্থায়ী পরিষদের চেয়ারম্যান কবি, গবেষক এডভোকেট সুলতান আহমদ, সদস্য যথাক্রমে বিশিষ্ট ছড়াকার ধনীরাম বড়–য়া, গবেষক নূরুল আজিজ চৌধুরী, ইসলামী গবেষক আহমাদুল্লা, কবি মীর্জা মনোয়ার হাসান, অধ্যাপক দিলওয়ার চৌধুরী, কবি আদিল চৌধুরী, কবি হাসিনা চৌধুরী লিলি ও কবি খালেদ মাহবুব মোর্শেদ।

বিবিৃতিতে একাডেমীর নেতৃবৃন্দ জনাব মোহাম্মদ নূরল ইসলামের আশু আরোগ্য কামনা করেন। তাঁকে হাইয়াতে ত্যাইয়াবা দানের মাধ্যমে কক্সবাজারবাসীর আরো খেদমত করার সুযোগ প্রদানের জন্য রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।