২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

দেশের মাটিতে স্মরণীয় বিদায় হবে মাশরাফির : পাপন

বিশ্বকাপেবাংলাদেশের অভিযান শেষে মাশরাফি যখন অবসর ঘোষণা দিলেন না, তখন গুঞ্জন শোনা গিয়েছিল দেশের মাটিতেই হয়তো বিদায় নেবেন তিনি। তার জন্য বিসিবি একটি সিরিজের আয়োজন করবে।

এবার বিসিবি সভাপতির মুখেই শোনা গেল এমন কথা। গতকাল লন্ডনে সংসদীয় বিশ্বকাপে খেলতে গিয়ে সাংবাদিকদের নাজমুল হাসান পাপন বলেন, দেশের মাটিতে শেষ ম্যাচ খেলেই আন্তর্জাতিক অঙ্গন থেকে জাতীয় দলের অধিনায়ক।
মাশরাফির ব্যাপারে বোর্ড সভাপতি বলেন, ‘মাশরাফিকে দেশের মাটিতে স্মরণীয় বিদায় দেওয়ার চিন্তা-ভাবনা করছি। আমরা একটি সিরিজ এমনভাবে আয়োজন করব, যাতে সে দেশের মাটিতেই বীরের মতো বিদায় নিতে পারে। ‘

মাশরাফির ভবিষ্যত নিয়ে কথা বলার পাশাপাশি বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের প্রশংসাও করেন পাপন, ‘বাংলাদেশের ক্রিকেটে দুটি বড় চরিত্র। এক, মাশরাফি সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। দ্বিতীয়, সাকিব আল হাসান সর্বকালের সেরা পারফরমার। সেই সেরা অধিনায়ককেই আমরা চেষ্টা করব দেশের মাটিতে সেরা বিদায়ের ব্যবস্থা করতে এবং সেটা যেন স্মরণীয় হয়ে থাকে। ‘

এদিকে, কোচ স্টিভ রোডসের থাকা না-থাকা নিয়ে প্রশ্ন করা হয় পাপনকে।

তিনি বলেন, ‘রোডসকে বাদ দেয়া হয়নি। তার সাথে অনেক কিছু নিয়ে কথা বলছি। আমরা আমাদের চিন্তা-ভাবনা তাকে জানিয়েছি। সে আমাদের ভাবনার সঙ্গে একমত হয়নি। তাই আমরা ধরে নিয়েছি রোডস আর থাকবেন না। এখন লাস্ট কল রোডসের। আমি অপেক্ষায় আছি, হয়তো আজকালের মধ্যেই তার লাস্ট কলটা জানা যাবে। হয়তো-বা আজ বা কাল সে তার লাস্ট কল জানিয়ে দিতে পারেন। ‘

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।