২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

দেশের প্রথম ফিল্ড হাসপাতাল চট্টগ্রামে শুরু হয়েছে করোনার চিকিৎসা কার্যক্রম

চট্টগ্রাম: দেশের প্রথম ফিল্ড হাসপাতাল যাত্রা শুরু করেছে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে। সকাল থেকে রোগী দেখার মধ্য দিয়ে চট্টগ্রামে  ফিল্ড হাসপাতালটি কার্যক্রম শুরু করে। এতে করে করোনো রোগীদের চিকিৎসা দিতে আরও সুযোগ তৈরি হয়েছে।

৪০টি বেড এবং ভেন্টিলেটর সুবিধা নিয়ে শুরু হওয়া এই হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মোকাবেলায় নিজের দায়িত্ববোধ থেকে ফিল্ড হাসপাতাল নির্মাণে আগ্রহী হন তিনি। পরে তার এই উদ্যোগে পাশে এসে দাঁড়ান নাভানা গ্রুপ। প্রশাসনের সার্বিক সহযোগিতায় হাসপাতাল নির্মাণ করতে সময় লেগেছে ১৫ দিন। ফিল্ড হাসপাতাল। ছবি: বাংলানিউজহাসপাতালে উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অানুষ্ঠানিকভাবে হাসপাতাল উদ্বোধনের ব্যবস্থা রাখা হয়নি। সকাল থেকে বেশ কয়েকজন রোগী এসেছে। তবে তারা বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে এসেছে। যেহেতু এটি শুধুমাত্র করোনা রোগের চিকিৎসা দেয়ার জন্য প্রস্তুত করা। তাই তাদের কাউন্সিলিং করে পাঠিয়ে দিয়েছি।

হাসপাতাল নির্মাণে বিভিন্ন ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও সহায়তা প্রদান করেছেন। হাসপাতালের উন্নয়ন কাজ দেখতে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন সহ বেশ কয়েকজন হাসপাতালের স্থানটি পরিদর্শনে যান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।