২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

দেশে ২৪ ঘন্টায় ৩৫ জনের মৃত্যু; সনাক্ত ২ হাজার ৪২৩

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে ৭৮১ জন মারা গেলেন।

বৃহস্পতিবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতর এমন তথ্য দিয়েছে।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত একদিনে দুই হাজার ৪২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে শনাক্ত ৫৭ হাজার ৫৬৩ জন। শনাক্তের হার ১৯ দশমিক ০৯ শতাংশ।

তিনি বলেন, একদিনে সুস্থ হয়েছেন ৫৭১ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন। অর্থৎ আক্রান্তদের মধ্যে ২১ দশমিক ১৩ শতাংশ সুস্থ হয়ে উঠছেন।

নাসিমা সুলতানা বলেন, আমাদের খুব সচেতন হওয়া দরকার। সবারই মাস্ক পরা দরকার। তিনি বলেন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৬ শতাংশ।

মৃত্যুর বিশ্লেষণ করে এই চিকিৎসক বলেন, পুরুষ ২৯ জন ও নারী ছয় জন। তাদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সী তিন জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী তিনজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৪ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১১ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী দুজন, ৮১ থেকে ৯০ বছর বয়সী একজন।

বিভাগভিত্তিক হিসাবে, ঢাকায় ২১ জন, চট্টগ্রামে ৯ জন, সিলেটে দুজন, রাজশাহীতে একজন, বরিশালে একজন ও খুলনা বিভাগে একজন মৃত্যুবরণ করেছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে হাসপাতালে ২২ জন, বাড়িতে ১২ জন ও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।