২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭ ফাল্গুন, ১৪৩২ | ২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

দেশে ফিরেই মোস্তাক আহমদ চৌধুরীর বিজয় নিশ্চিত করতে মাঠে এমপি জাফর

নিজস্ব প্রতিবেদক:

ভারতে মেডিক্যাল চেকআপ শেষ করে দেশে এসেই কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীর বিজয় নিশ্চিত করতে বেশ তোড়জোড় শুরু করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। সুত্র জানায় আওয়ামী লীগের প্রার্থী মোশতাক আহমদ কে বিজয় করতে তিনি সর্বশক্তি প্রয়োগ করতেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক চেয়ারম্যান জানান এমপি সাহেব শুধুমাত্র মোটরসাইকেল প্রতীকে একটি ভোট প্রার্থনা করতেছেন এমনি তিনি তার মেয়ে তানিয়া আফরিনের জন্যও ভোট চান নায়।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী কক্সবাজার -১ আসনের সংসদ সদস্য জাফর আলমের বাড়ি আসলে এমপি নিজে এবং তাঁর স্ত্রী শাহেদা বেগম চা বানিয়ে মেহমানদারি করছেন।

এ সময় উপস্থিত ছিলেন মোশতাক আহমেদ চৌধুরীর সহধর্মিণী সংরক্ষিত নারী আসনের এমপি কানিজ ফাতেমা আহমদ মোস্তাক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, কক্সবাজার শহর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল হোসেন চৌধুরী, হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল হক আজিম, বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না প্রমুখ।

উল্লেখ্য- ভারত যাওয়ার আগেও উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় করেন এমপি জাফর আলম। সেখানেও উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ চৌধুরী ও তাঁর সহধর্মিণী সংরক্ষিত নারী আসনের এমপি কানিজ ফাতেমা আহমদ মোস্তাক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।