১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

দেশে ফিরিয়ে আনা হচ্ছে র‌্যাবের গোয়েন্দাপ্রধানকে

সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণে আহত র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদকে দেশে ফেরত আনা হচ্ছে। ইতিমধ্যে তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে রওনা দিয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

তিনি আরও জানান, সিঙ্গাপুরে চিকিৎসকরা আহত র‌্যাব কর্মকর্তার পরীক্ষা-নিরীক্ষা করেছেন, তাদের পরামর্শ অনুযায়ী দেশে ফেরত আনার বিষয়ে সিদ্ধান্ত হয়। দেশের ফেরার পর তাঁকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হবে। আশা করি অল্পসময়ের মধ্যে আজাদের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে।

এর আগে, রবিবার রাত ৮টা ১০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুল কালাম আজাদকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। এদিন ৭টা ৫০ মিনিটে তাকে সিএমএইচ থেকে বিমানবন্দরের নিয়ে যাওয়া হয়।

এর আগের দিন সন্ধ্যা ৭টার দিকে আতিয়া মহলের পাশে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হন। আহত হন অন্তত ৪৫ জন। তাদের মধ্যে লে. কর্নেল আবুল কালাম আজাদও ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।