২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

দেশে থাকবেন না আ. লীগের ২৫ নেতা

মধ্য সেপ্টেম্বর থেকে প্রায় পুরো মাস ক্ষমতাসীন আওয়ামী লীগের ২৫ জন নেতা দেশের বাইরে থাকবেন। এদের মধ্যে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সদস্যসহ কেন্দ্রীয় কমিটির ২৫ সদস্য রয়েছেন। তারা দু’টি ভিন্ন প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্র ও চীন সফরে যাচ্ছেন।উল্লেখ্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বর্তমান সদস্য সংখ্যা ৮১ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রীয় সফরে জাতিসংঘ অধিবেশনে যাচ্ছেন দলটির পাঁচ নেতা। ১৯ সেপ্টেম্বর ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছেন চীন সফরে। জাতিসংঘ অধিবেশন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন ২ অক্টোবর। আর চীন থেকে আওয়ামী লীগ নেতাদের ফেরার কথা রয়েছে ২৮ সেপ্টেম্বর।

শনিবার (১৬ সেপ্টেম্বর) থেকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে দেশের বাইরে যাচ্ছেন শেখ হাসিনা ছাড়াও আরও পাঁচ জন নেতা। এরা হলেন- দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ক্রীড়া সম্পাদক হারুন অর রশীদ, সদস্য এস এম কামাল হোসেন, আনোয়ার হোসেন ও ইকবাল হোসেন অপু।
আগামী ১৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, আইন বিষয়ক সম্পাদক শ.ম রেজাউল করিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুর নাহার চাপা, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য দীপঙ্কর তালুকদার, পারভীন জাহান কল্পনা, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, মেরিন জাহান, বদর উদ্দিন আহমদ কামরান ও উপাধ্যক্ষ রেমণ্ড আরেং। এর বাইরে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ রয়েছেন বেলজিয়ামে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।